সাজিদের স্ত্রী ফাতিমা বেগমসহ গ্রেফতার চার

আপডেট : ২৩ নভেম্বর ২০১৪, ১১:১৮

অবশেষে চারদিন আটক রাখার পর বর্ধমানে বিস্ফোরণের জেএমবি নেতা সাজিদের স্ত্রী ফাতিমা বেগমকে গ্রেফতার দেখালো ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এর আগে গত বুধবার রাতে ঢাকার কেরানীগঞ্জের একটি বাসা থেকে ফতেমা বেগমকে তার দুই বছরের সন্তানসহ আটাক করা হয়। রবিবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের এক তথ্য বার্তায় জানানো হয়েছে যে, সাজিদের স্ত্রী ফাতেমা বেগম নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির নারী শাখার প্রধান। তার সঙ্গে জেএমবির আরো তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক, বোমা তৈরির সরঞ্জাম ও জিহাদি বই উদ্ধার করা হয়েছে।
উল্লেখ্য, গত ২ অক্টোবর পশ্চিমবঙ্গের বর্ধমানের খগড়াগড়ে বোমা বিস্ফোরণে দুই জেএমবি সদস্য নিহত হয়। ওই ঘটনায় বর্ধমান পুলিশ ৮ নভেম্বর জেএমবির শীর্ষ নেতা সাজিদকে গ্রেফতার করে। এর পরপরই সাজিদের স্ত্রী বাংলাদেশে আত্মগোপন করে।