গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া-ভরতখালী সড়কের কলেজ মোড় এলাকায় রবিবার অটোরিকশার ধাক্কায় জিহাদ মিয়া (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। জিহাদ উপজেলার বোনারপাড়া ইউনিয়নের রাঘবপুর গ্রামের বাবু মিয়ার ছেলে।
সাঘাটা থানার ওসি রফিকুল ইসলাম জানান, জিহাদ বাড়ির সামনে খেলা করছিল। হঠাৎ দৌড় দিয়ে সড়ক পার হবার সময় বোনারপাড়াগামী একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে সে ঘটনাস্থলে মারা যায়। খবর পেয়ে পুলিশ অটোরিকশাটি আটক করেছে।
