জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় অভিযোগ গঠনের বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লিভ টু আপিলের ওপর আদেশ রবিবার। মঙ্গলবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ এই দিনর ধার্য করে।
এর আগে সোমবার এই বিষয়ে শুনানির পর আদেশের জন্য আজকের দিন ধার্য করেন। এছাড়া জিয়া ট্রাস্ট দুর্নীতির মামলায় একই বেঞ্চ খালেদা জিয়ার করা দুই আবেদন খারিজ করে দেয়।
