অটোরিকশার সাথে ওরনা পেঁচিয়ে শিক্ষকের মৃত্যু

আপডেট : ২৫ নভেম্বর ২০১৪, ১৮:২৫
 
 
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অটোরিকশার সাথে ওরনা পেচিয়ে রেহারা পারভিন (৩৫) নামে স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেল পৌনে ৩ টার দিকে উপজেলার মনাকষা বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত রেহেনা সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের  বাগডাঙ্গা গ্রামের আবুল কালাম আজাদের স্ত্রী।
শিবগঞ্জ থানার এস আই হাফিজুর রহমান জানান, রাজশাহী পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রেহেনা পারভিন জেএসসি পরীক্ষার বাংলা বিষয়ের খাতা দিতে শিবগঞ্জে এসেছিলেন। পরে ফেরার পথে শিবগঞ্জ উপজেলার মনাকষা বাজার এলাকায় অটোরিকশার সাথে তার ওরনা পেঁচিয়ে য়ায়। অটোরিকশার চালক দ্রুত অটো থামালেও ততক্ষণে রেহেনা পারভিন মারা যায়।

খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করেছে।