পাবনার চরশিবরামপুরে কৃষক লীগ নেতা ও ব্যবসায়ী খায়রুল হত্যাকারীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোমবার পাবনা প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করে এলাকাবাসী। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন নিহতের স্ত্রী শিরিন খাতুন, ভাই আমিরুল ইসলাম, জিয়ারুল ইসলাম, চাচাতো ভাই ইউপি সদস্য নুরুল ইসলাম, মোস্তাফিজুর রহমান সুইট, শরিফুল ইসলাম, আনোয়ারুল ইসলামসহ অনেকে। প্রেসক্লাবের সামনে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে পুনরায় মানববন্ধন কর্মসূচি পালন করে তারা। মানববন্ধন শেষে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
উল্লেখ্য, গত ৭ ফেব্রুয়ারি চর শিবরামপুর এলাকায় সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে খাইরুল ইসলামকে।
