স্কুলছাত্র ইমন হত্যাকাণ্ডে চারজনের মৃত্যুদণ্ড

আপডেট : ২৬ নভেম্বর ২০১৪, ০৪:০৫

নেত্রকোনায় স্কুলছাত্র ইমনকে অপহরণ ও হত্যার দায়ে চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার নেত্রকোনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক এ কে এম আবুল কাশেম এ রায় দেন। দণ্ডিত ব্যক্তিরা হলেন দুর্গাপুর উপজেলার চকলেঙ্গুরা গ্রামের সাইদুল ইসলাম ও আল আমিন, আবদুর রশিদ এবং দেবদুইল গ্রামের রফিকুল ইসলাম।

মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালের ১৯ আগস্ট এই চারজন চকলেঙ্গুরা গ্রামের বাদল আহম্মদের ছেলে, স্থানীয় নলুয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ইমন আহম্মদকে (৬) অপহরণ করে। পরে তারা ইমনকে হত্যা করে।