বরগুনা জেনারেল হাসপাতালে অগ্নিকাণ্ড

আপডেট : ২৬ নভেম্বর ২০১৪, ১৪:৫৫
বরগুনা জেনারেল হাসপাতালের গুদামঘরে অগ্নিকাণ্ড হয়েছে।
ফায়ার সার্ভিস জানায়, বুধবার দুপুরে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছে পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় ঘটনাস্থল থেকে তারা ৩০ লক্ষাধিক টাকার ওষুধ উদ্ধার করে। তবে প্রায় পাঁচ হাজার টাকার ওষুধ পুড়ে গেছে।
বরগুনা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. হুমায়ুন শাহীন খান জানান, বিদ্যুতের শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত। এতে প্রায় ৪/৫ হাজার টাকার ওষুধ পুড়ে গেছে।