গফরগাঁওয়ে অগ্নিকাণ্ডে তিনটি দোকান ভস্মীভূত

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৫৩

গফরগাঁওয়ের টাংগাব বটতলা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে বিপুল পরিমাণ মালামালসহ তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। গত রবিবার গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। অগ্নিকাণ্ডে ইকবাল মনোহারী, চয়ন ব্রহ্ম মনোহারী এবং সাহিদের  হোটেল পুড়ে ছাই হয়ে গেছে। এলাকাবাসী জানায়, রাত একটার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। এলাকাবাসী ও গফরগাঁও ফায়ার সার্ভিসের কর্মীরা দুই ঘন্টার  চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ইকবাল মিয়া জানায় অগ্নিকাণ্ডে তার দোকানের ১০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিস কর্মীদের সূত্রে জানা গেছে, ইকবাল মনোহারী  স্টোরে বৈদ্যুতিক শর্ট সার্কিট  থেকে আগুনের সূত্রপাত ঘটে।