ডোমার উপজেলা বিএনপি’র ত্রিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত

আপডেট : ২৮ নভেম্বর ২০১৪, ০২:৩৫

নীলফামারীর ডোমার উপজেলা বিএনপি’র ত্রিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১২ টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মদ্য দিয়ে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। প্রদক্ষিণ শেষে স্থানীয় নাট্য সমিতি মঞ্চে উপজেলা বিএনপি’র আহবায়ক আলহাজ্ব শাহজাহান চৌধুরী সাজুর সভাপতিত্বে কাউন্সিলের কার্যক্রম শুরু হয়। জেলা বিএনপি’র আহবায়ক আলহাজ্ব এ্যাড. আনিছুল আরেফিন চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। জেলা বিএনপি’র সদস্য সচিব শামছুজ্জামান প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন। এসময় বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বিলকিছ ইসলাম, জেলা বিএনপি’র যুগ্ন-আহবায়ক এ্যাড. মিজানুর রহমান শামিম, আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু, রিয়াজুল ইসলাম কালু, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মোসাব্বের হোসেন মানু, জেলা ও উপজেলা বিএনপি’র সদস্য আবু সাদেক চৌধুরী লুলু, মোস্তফা ফিরোজ প্রধানসহ জেলা ও উপজেলা নেত্রীবৃন্দ এবং কাউন্সিলররা বক্তব্য রাখেন। শেষে আলহাজ্ব মনছুল ইসলাম দানুকে সভাপতি, রিয়াজুল ইসলাম কালুকে সাধারণ সম্পাদক ও মোঃ মমিনুর রহমানকে সাংগঠনিক সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ঠ উপজেলা বিএনপি’র কমিটি ঘোষণা করা হয়। একই দিনে বিকালে উক্ত স্থানে ডোমার পৌর কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু অতিথি, কাউন্সিলর ও ডেলিগেড উপস্থিত থাকলেও পৌর আহবায়ক কমিটির ১১ জন সদস্যের মধ্যে আহবায়কসহ ১০ জন অনুপস্থিত থাকে। এতে রাত সাড়ে ৮ টা পর্যন্ত কাউন্সিলের কার্যক্রম শুরু করতে না পারায় কোন কমিটিও ঘোষণা করা হয়নি।