বাংলাদেশ জলসীমানায় সেন্টমার্টিনের অদূরে বঙ্গোপসাগরে সিঙ্গাপুরী একটি জাহাজের ধাক্কায় ২৯ মাঝিমাল্লা নিয়ে ‘বন্ধন’ নামে একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক জন মৃতসহ তিন জেলেকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে নৌ-বাহিনী। নৌবাহিনীর বিশেষ দুটি ডুবিরি দল ঘটনাস্থলে উদ্ধার কাজ চালাচ্ছে।
বৃহস্পতিবার রাত তিনটায় সেন্টমার্টিন থেকে ৩০ নটিক্যাল মাইল দূরে বঙ্গোপসাগরে উওর-পশ্চিমে এ ঘটনা ঘটে।
নৌ-বাহিনীর চট্টগ্রাম নৌ ঘাঁটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্মন্ডার মো. জসিম উর জামান জানান, গভীর রাতে সমুদ্রে বাংলাদেশি একটি ট্রলার মাছ শিকার করছিল। এ সময় হঠাৎ সিঙ্গাপুরী বসুন্ধরা-৮ নামের জাহাজটি ধাক্কা দিলে ফিশিং ট্রলারটি ডুবে যায়। ডুবে যাওয়া ট্রলারে ২৯ মাঝিমাল্লা রয়েছে।
তবে এখন পর্যন্ত তিন জনকে উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে এক জন মারা গেছেন।
তবে এখনো আরো ২৬ জন নিখোজঁ থাকার খবর রয়েছে।
তিনি আরো জানান, ঘটনার খবর পেয়ে বাংলাদেশ নৌ-বাহিনীর জাহাজ ‘সমুদ্র জয়’ ঘটনাস্থল গিয়ে নিখোঁজ জেলেদের উদ্ধারে কাজ চালিয়ে যাচ্ছে।
সের্ন্টমাটিন স্টেশন কমান্ডার লে. আশিকুর রহমান বলেন, ‘সাগরে ট্রলার ডুবির বিষয়টি শুনেছি। ঘটনাস্থলে গিয়ে খোজঁ খবর নেয়া হচ্ছে।’
