কুমিল্লায় যুবলীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১২

আপডেট : ৩০ নভেম্বর ২০১৪, ০৩:২৩

কুমিল্লার দেবিদ্বারে সম্মেলন স্থানের দখল নিয়ে যুবলীগের দুই গ্রুপে সংঘর্ষে ১২ জন আহত হয়েছে। স্থানীয় সংসদ সদস্য রাজি মোহাম্মদ ফখরুল ও সাবেক এমপি এবিএম গোলাম মোস্তফা অনুসারী যুবলীগের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের সময় সভা মঞ্চ ও প্যান্ডেল ভাংচুর করা হয় । উপজেলার ১৫নং দক্ষিণ বরকামতা ইউনিয়ন যুবলীগের সম্মেলন ও কমিটি গঠনকে কেন্দ্র করে ইউপি পরিষদ মাঠে গতকাল শনিবার বিকালে এ ঘটনা ঘটে। গুরুতর আহত ৪ জনকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দুই জনের অবস্থা আশংকাজনক।