পরিবারের কাউকে না জানিয়ে দেশ ছেড়েছিলেন ভারতের আরিফ মাজিদ। ‘ধর্মীয় দায়বদ্ধতার’ জন্য ইরাকে গিয়ে নাম লিখিয়েছিলেন আইএস জঙ্গি সংগঠনে। কিন্তু যুদ্ধক্ষেত্রে পাঠিয়ে দিয়ে নানা ধরণের ফরমাশ খাটানো হতো, যার মধ্যে শৌচাগার পরিষ্কার করার মতো কাজও রয়েছে। সোমবার আনন্দবাজার পত্রিকা এই তথ্য জানিয়েছে।
পত্রিকাটির প্রতিবেদনে বলা হয়, গত শুক্রবার তুরস্ক থেকে ভারতে ফেরেন আরিফ। এরপরই তাকে গ্রেফতার করা হয়।
আরিফ জানিয়েছেন, যুদ্ধক্ষেত্রে না পাঠিয়ে তাকে দিয়ে ফরমাশ খাটানো হতো। ইরাকে অস্ত্রের প্রশিক্ষণ নেওয়ার পরেও শৌচাগার পরিষ্কার, বাকি জেহাদিদের জন্য খাবার-জল নিয়ে যাওয়ার মতো টুকটাক কাজ করানো হত তাকে দিয়ে। আর এখানেই আপত্তি ছিল তার। বারবার যুদ্ধক্ষেত্রে যাওয়ার আর্জি জানালেও তাকে আমল দিত না আইএসের নেতারা।
তবে আরিফের সব কথায় বিশ্বাস করছে না এনআইএ। গোয়েন্দাদের সন্দেহ, জেরায় অনেক কথাই রং চড়িয়ে বলছেন আরিফ। আইএসের সদস্য হিসেবে হয়তো কোনো গুরুত্বপূর্ণ তথ্য গোপন করছেন। এ কারণে ঐ যুবকের ‘লাই ডিটেক্টর টেস্ট’ করানোর কথা ভাবা হচ্ছে বলে জানিয়েছে একটি সূত্র।
