গণপূর্ত অধিদফতরের প্রধান প্রকৌশলীর বিরুদ্ধে মুক্তিযোদ্ধা সনদ জালিয়াতিসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সম্প্রতি কমিশন তার বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে। তবে এখন পর্যন্ত অভিযোগ অনুসন্ধানের জন্য কর্মকর্তা নিয়োগ করা হয়নি।
দুদক সূত্র জানায়, গণপূর্ত অধিদফতরের প্রধান প্রকৌশলীর বিরুদ্ধে মুক্তিযোদ্ধা সনদ জালিয়াতি, অবৈধভাবে পদোন্নতি লাভ ও বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। সুনিদিষ্ট এ সব অভিযোগ কমিশনে আসলে কমিশন তা যাচাই-বাছাই করে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে। দুদকের বিশেষ অনুসন্ধান ও তদন্ত অনুবিভাগের মহাপরিচালককে দ্রুত অনুসন্ধান করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে।
