এনএসইউ শিক্ষার্থীদের জার্মানিতে প্রশিক্ষণের আমন্ত্রণ লাভ

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৯, ২২:২৭

নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) এনভায়রনমেন্টাল সাইন্স এন্ড ম্যানেজমেন্ট বিভাগের স্নাতকোত্তর প্রোগ্রামের তিনজন শিক্ষার্থী সম্প্রতি জার্মান-বাংলাদেশ উচ্চতর শিক্ষার মধ্যে একটি সহযোগী প্রকল্পের মাধ্যমে পূর্ণ বৃত্তি নিয়ে জার্মানিতে স্থায়ী টেক্সটাইল (HEST) ফ্রেমওয়ার্ক মাস্টার্স থিসিস প্রকল্পগুলির জন্য জার্মানিতে প্রশিক্ষণের নিমিত্তে আমন্ত্রণ জানানো হয়েছে। পুরস্কারপ্রাপ্ত তিন জন শিক্ষার্থী মো. রাজিবুল হক, শায়েখ জাহিরুল হক এবং মো. ইফতেখারুল আলম এর জন্য এনভায়রনমেন্টাল সাইন্স এন্ড ম্যানেজমেন্ট বিভাগের তত্ত্বাবধানে সম্প্রতি বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। -প্রেস বিজ্ঞপ্তি