ঢাকা মহানগরীর দারুস সালাম থানা বিএনপি কর্মী সৈয়দ সহিদুল ইসলাম সহিদ দলের সাথে সম্পর্ক ছিন্ন করেছেন। গতকাল সোমবার এক বিবৃতিতে তিনি জানান, ‘১০ বছর যাবত্ আমি বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলাম। কিন্তু ব্যক্তিগত কারণে দলের প্রাথমিক সদস্য থেকে পদত্যাগ করছি। এখন থেকে বিএনপি বা এর কোনো অঙ্গ সংগঠনের সাথে আমার আর কোনো সম্পর্ক থাকবে না।’ -প্রেস বিজ্ঞপ্তি
