গত রবিবার রাত ১২ টার পর একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পোস্টার, ব্যানার, প্ল্যাকার্ড ও বিলবোর্ডসহ নানা প্রচার সামগ্রী অপসারণের নির্দেশ দেওয়া হলেও গাংনীতে এ নির্দেশনা মানা হয়নি। গত বুধবার রাত ১২ টা পর্যন্ত প্রার্থীদের নিজ খরচে ছবিসহ অন্যান্য প্রচার সামগ্রী নামিয়ে ফেলার কথা থাকলেও সোমবার সন্ধ্যা পর্যন্ত সেগুলো নামানো হয়নি। এমনকি নির্বাচন অফিসের সামনের দেয়ালে প্রার্থীদের ছবি, পোস্টার শোভা পাচ্ছে।
জেলা রিটার্নিং অফিসারকে ইসির পক্ষ থেকে নির্দেশ দেয়া থাকলেও তা অপসারণ করা হয়নি। এছাড়া পৌরসভাসহ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। বলা হয়েছে, নির্বাচন কমিশনের নির্দেশ প্রতিপালন না করা হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ব্যাপারে গাংনী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার বিষ্ণুপদ পাল জানান, দেয়ালে বা কোন স্থানে ছবি বা পোস্টার থাকার কথা না। আমি গাংনী পৌর সভার মেয়রকে নির্দেশ দিয়েছি। তিনি অভিযোগ পাওয়া মাত্র ব্যবস্থা নিতে নির্দেশ প্রদান করেন।
ইত্তেফাক/বিএএফ
