কুমিল্লার মুরাদনগর উপজেলার আকুবপুর ইউনিয়নের মেটংঘর বাজারে বুধবার সকালে মোবাইল চুরির ঘটনা নিয়ে সংর্ঘষ ও দোকান ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। এ সময় দু’পক্ষেরর ১০ জন আহত হয়।
আহতরা হলেন, মেটংঘর গ্রামের নজরুল ইসলামের ছেলে ইকবাল (৩০), মৃত্য ছিদ্দিকুর রহমানের ছেলে ছোট দুলাল, আয়ুব আলির ছেলে মজিবুর রহমান প্রমুখ।
এ ব্যাপারে মুরাদনগর থানার এএসআই মো: জসিম উদ্দিন জানান, মোবালইল চুরির ঘটনা নিয়ে এ সংঘর্ষও ঘটনা ঘটে। থানায় কেউ অভিযোগ করেনি, করা হলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
