মুন্সীগঞ্জ সদর উপজেলার দক্ষিণ কাজী কসবা গ্রামে বৃহস্পতিবার দুপুরে চার মণ ওজনের বিষ্ণু মূর্তি উদ্ধার হয়েছে।
হাতিমারা ফাঁড়ির ইনচার্জ এসআই মো. সেলিম মিয়া জানান, ধারণা করা হচ্ছে- এটি প্রায় এক হাজার বছর আগের মূল্যবান পাথরে তৈরি মূর্তিটি মূল্য হবে ৬-৭ কোটি টাকা।
রামপাল ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন পুস্তী জানান, কাজী নুর জামালের আবাদি জমিতে মাটি কাটার সময় চার হাত গভীরে শ্রমিকরা এই মূর্তিটি দেখতে পায়। পুলিশ উদ্ধার করে প্রথমে জেলা পুলিশের কার্যালয়ে এবং পরে মুন্সীগঞ্জ ট্রেজারিতে জমা করে। প্রত্নতত্ত্ব বিভাগের মাধ্যমে শিগগিরই এটি জাতীয় জাদুঘরে পাঠানোর প্রক্রিয়া চলছে। এটি দেখতে উৎসুক জনতা ভিড় জমায়।
