নাটোরের সিংড়ায় যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে বাসের সুপার ভাইজার হারু (৫০) নামে একজন নিহত ও অন্তত ২৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের চৌগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সুত্রে জানা যায়, নাটোর থেকে বগুড়াগামী আগমন পরিবহনের (রনি) ঢাকা মেট্টো চ-৬২১৫ যাত্রীবাহী বাস নাটোর-বগুড়া মহাসড়কের চৌগ্রাম বাজার এলাকায় বিআরটিসি একটি বাসকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এসময় বাসের সুপার ভাইজার হারু (৫০) নামে বাস চাপায় ঘটনাস্থলেই মারা যান।
সিংড়া থানা পুলিশ , নাটোর ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয়দের সহযোগিতায় ঘণ্টাব্যাপী উদ্ধার কাজ চলে। জেলা প্রশাসক মশিউর রহমান, পুলিশ সুপার বাসুদেব বনিক, উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা খাতুন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
