আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের মা বেগম ফজিলাতুন্নেসার প্রথম মৃত্যুবার্ষিকী আজ মঙ্গলবার। এ উপলক্ষে আজ সকালে ওবায়দুল কাদেরের গ্রামের বাড়ি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার রাজাপুরে দোয়া মাহফিল ও কোরআনখানি এবং দুপুরে কাঙ্গালিভোজের আয়োজন করা হয়েছে।
