গাজীপুরে সড়ক দুর্ঘটনায় মুক্তিযোদ্ধা নিহত

আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৪, ১৯:০২
 
গাজীপুরে সড়ক দুর্ঘটনায় এক জন মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। তার নাম হাজী মো. ইদ্রিস আলী(৬৫)। তার বাড়ি টঙ্গীর দত্তপাড়ায়। শনিবার সকালে মহানগরীর নাওজোর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নাওজোর হাইওয়ে পুলিশের এসআই কাউসার মাতাব্বর জানান, সকাল ১১টার দিকে ওই স্থানে রাস্তা পার হওয়ার সময় মুক্তিযোদ্ধা ইদ্রিস আলীকে একটি গাড়ি চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। নিহত মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী ওই এলাকায় ইট কেনার জন্য এসেছিলেন বলে জানা গেছে।