গাজীপুরের নয়নপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাস-সিএনজি অটোরিকশার সংঘর্ষে সিএনজি অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয় দুইজন। রবিবার সন্ধ্যে সাড়ে ৬টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত সিএনজি অটোরিকশার যাত্রীর নাম হুমায়ুন কবীর (৩০)। তিনি শ্রীপুর উপজেলার জৈনাবাজার এলাকার কাজিমউদ্দিনের ছেলে। আহতদের নাম-পরিচয় পাওয়া যায় নি।
মাওনা হাইওয়ে থানার ওসি সানোয়ার হোসেন জানান, মহাসড়কের ওই ঢাকাগামী এনা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীতগামী সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি অটোরিকশার যাত্রী হুমায়ুন কবীর মারা যান। এ ঘটনায় সিএনজি চালক ও অপর এক যাত্রী আহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর এনা পরিবহনের বাসটি দ্রুত পালিয়ে যায়।
