মিরপুরে কোটি টাকা ছিনতাই

জড়িতরা শনাক্ত হয়নি সন্দেহভাজন হিসাবে তিনজনকে আটক

আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৪, ২৩:৫৯

মিরপুরের প্রশিকা ভবনের সামনে গুলি করে প্রায় কোটি টাকা ছিনিয়ে নেয়ার ঘটনায় একদল পেশাদার ছিনতাইকারী জড়িত বলে পুলিশ ধারণা করছে। ছিনতাইয়ের শিকার বেসরকারি অর্থ লেনদেনকারী প্রতিষ্ঠান ‘বিকাশ’ ও মোবাইল কোম্পানি এয়ারটেলের এজেন্ট ‘মোনাডিক’ এন্টারপ্রাইজের কর্মীদের বহনকারী গাড়িটি আগে থেকে অনুসরণ করছিল ছিনতাইকারীরা। এরপর পরিস্থিতি তাদের অনুকূল মনে করে  চালক জাহিদ হোসেনকে গুলি করে ৮৭ লাখ টাকা ছিনতাই করে তারা দ্রুত পালিয়ে যায়। এ ঘটনায় পুলিশ সন্দেহভাজন ৩ জনকে আটক করেছে পুলিশ। আটক বাপ্পী মোরশেদ খান, আলামিন ও হুমায়ন কবির এয়ারটেল ও বিকাশ এজেন্টের কর্মচারি। তবে জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ কোন তথ্য আদায় করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ। ছিনতাইয়ের ঘটনায় তৌফিক হাসান নামে প্রতিষ্ঠানটির একজন কর্মকর্তা বাদী হয়ে রূপনগর থানায় মামলা করেছেন।