সুন্দরবনে তেলবাহী ট্যাংকার ডুবির ঘটনায় তদন্ত কমিটি

আপডেট : ১০ ডিসেম্বর ২০১৪, ১৩:৩৮
 
সুন্দরবনে তেলবাহী ট্যাংকার ডুবির ঘটনায় তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে সরকার। আজ বুধবার সচিবালয়ে নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান সাংবাদিকদের এই কথা জানান।
শাজাহান খান জানিয়েছেন, সমুদ্র পরিবহন অধিদপ্ততরের নটিক্যাল সার্ভেয়ার অ্যান্ড এক্সামিনার ক্যাপ্টেন গিয়াসউদ্দিন আহমেদকে কমিটির আহ্বায়ক করা হয়েছে। এছাড়া সমুদ্র পরিবহন অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম মাইনুদ্দিন হাসান ও সমুদ্র পরিবহন অধিদপ্তরের খুলনার অভ্যন্তরীণ জাহাজ পরিদর্শনালয়ের পরিদর্শক মোহাম্মদ আবু জাফর মিয়া এই তদন্ত কমিটিকে আছেন। ১৫ কর্ম দিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
তিনি জানিয়েছেন, ট্যাংারটিকে উদ্ধারের জন্য দুইটি উদ্ধারকারী জাহাজসহ তিনটি জাহাজ পাঠানো হয়েছে।
মঙ্গলবার ভোরে বাগেরহাটের সুন্দরবনের শরণখোলা ও চাঁদপাই রেঞ্জের শ্যালা নদীর মৃগামারী এলাকায় তেলবাহী ট্যাংকার এম. টি সাউদার্ন ওটি-৭ আরেকটি তেলবাহী জাহাজের ধাক্কায় ডুবে যায়। ট্যাংকারটিতে তিন লাখ ৫৭ হাজার ৬৬৪ লিটার তেল ছিল।