নাটোরের সিংড়ায় নিখোঁজ হওয়ার একমাস পর আব্দুস সালাম খাঁ (৪৮) নামের এক কৃষকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বেলা ১১ টার দিকে উপজেলার ইটালী ইউনিয়নের শালমারা গ্রামের গোরস্থানের পাশ থেকে মৃতদেহ উদ্ধার করা হয়। আব্দুস সালাম একই গ্রামের জসমত উল্লার ছেলে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ও এলাকাবাসী জানায়, পারিবারিক কলহের জের ধরে প্রায় একমাস আগে আব্দুস সালাম বাড়ী থেকে বের হয়ে যায়। এই একমাস তার কোনো সন্ধান পাওয়া যায়নি। বুধবার শালমারা গ্রামের গোরস্থানের পাশে সালামের মৃতদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করে। প্রাথমিক ভাবে এ ঘটনার কোনো কারণ জানাতে পারেনি পুলিশ।
