বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলার বিচারক কাজী গোলাম রসুল মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। বৃহস্পতিবার সকাল নয়টা ৩৫ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিংশ্বাস ত্যাগ করেন। খবর: বাসসের।
১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পরিবারের অধিকাংশ সদস্যকে একদল বিপথগামী সেনাসদস্য হত্যা করে। ঐ নৃশংস হত্যাকা-ের বিচারের পথ বন্ধ করতে তৎকালীন সরকার ইনডেমনিটি আইন করে। ১৯৯৬ সালে আওয়ামী লীগ মতায় এসে জাতীয় সংসদে ইনডেমনিটি আইন বাতিল করে বঙ্গবন্ধু হত্যার বিচারের পথ সুগম করে। ঐ বছরই বঙ্গবন্ধুর একান্ত সহকারী (পিএ) এএফএম মোহিতুল ইসলাম ১৫ আগস্ট হত্যাকাণ্ডের ঘটনায় থানায় মামলা দায়ের করেন।
মামলার বিচারিক কার্যক্রম শেষে ঢাকা জেলা ও দায়রা জজ কাজী গোলাম রসুল ১৯৯৮ সালের ৮ নভেম্বর ১৫ জনকে মৃত্যুদ- দিয়ে এ মামলার রায় ঘোষণা করেছিলেন।
