১৩তম স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসবের শেষ দিন আজ। ৪০টি দেশের ২০০টি চলচ্চিত্র প্রদর্শিত হওয়ার কথা রয়েছে এ উৎসবে। রাজধানীর ৪টি ভেন্যুতে ৮ দিনব্যাপী উৎসবে প্রথমবারের মতো প্রধান সহযোগী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও বেঙ্গল ফাউন্ডেশন। এছাড়া সহায়তায় রয়েছে একে খান ফাউন্ডেশন, ইন্দিরা গান্ধী সংস্কৃতি কেন্দ্র, ইন্ডিপেন্ডন্ট ইউনিভার্সিটি এবং শিক্ষা ও সংস্কৃতি সহায়তা কেন্দ্র।
শাহবাগের জাতীয় জাদুঘরে ৪-১১ ডিসেম্বর পর্যন্ত এ উৎসবের উদ্বোধন করা হয়েছিল। সুফিয়া কামাল গণগ্রন্থাগার, শিল্পকলা একাডেমীর সংগীত ও নৃত্যকলা মিলনায়তন, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অডিটোরিয়াম এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছবিগুলো প্রদর্শিত হচ্ছে।
উল্লেখ্য, ১৯৮৬ সালে বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম প্রতিষ্ঠার পর থেকে দু’ বছর পরপর অনুষ্ঠিত হয়ে আসছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব।
