ঝিনাইদহে ছুরিকাঘাতে যুবক নিহত, আহত ১

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৯, ১০:০১

ঝিনাইদহে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আসলাম মণ্ডল ( ২৭ ) নাম এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছে আরো একজন। নিহত আসলাম মণ্ডল হরিণাকুণ্ডু উপজেলার হাকিমপুর গ্রামের আইনাল মণ্ডলের ছেলে।

 

সোমবার রাতে হরিণাকুণ্ডু উপজেলার চাঁদপুর গ্রামে এ ঘটনা ঘটে। অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস জানান, হরিনাকুণ্ডু উপজেলার চাঁদপুর গ্রামে সন্ধ্যা থেকে ওয়াজ মাহফিল শুরু হয়। মাহফিলের পাশে রাত সাড়ে নয়টার দিকে হাকিমপুর গ্রামের রাজা মালিথা ও চাঁদপুর গ্রামের আবু সায়েদ সেভেন আপ চুরি নামের এক ধরনের লটারি খেলছিল। এ সময় তাদের ভিতর কথা কাটাকাটির হয়। একপর্যায়ে রাজা মালিথাকে ছুরি দিয়ে আঘাত করে আবু সায়েদ। রাজার চাচা আসলাম মণ্ডল বাধা দিতে গেলে তাকেও ছুরিকাঘাতে আহত করে সায়েদ। পরে স্থানীয়রা তাদের দু’জনকে আহত অবস্থায় উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে আনলে রাত সাড়ে ১০ টার দিকে কতর্ব্যরত চিকিত্সক আসলামকে মৃত ঘোষণা করেন।  আহত রাজা হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন।

 

ইত্তেফাক/এএম