ভাসানটেকে গার্মেন্টস কর্মীর অস্বাভাবিক মৃত্যু, লাশ উদ্ধার

আপডেট : ১২ ডিসেম্বর ২০১৪, ১৯:৫৩
 
 
 
 
 
রাজধানীর ভাসানটেকে ভাসানটেকে মর্জিনা বেগম (২৮) নামের এক গার্মেন্টস কর্মীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরের পর ভাসানটেকের পোড়াবাড়ি এলাকার ভাড়াবাসা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকে তার স্বামী রিকশাচালক আমির উদ্দিন পলাতক। প্রাথমিকভাবে পুলিশের ধারণা— তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
ভাসানটেক থানার এসআই নুরুজ্জামান জানান, পোড়াবাড়ির টিনশেড নামা এলাকার ১৯ নম্বর লালাসরাইয়ের বাসায় স্বামীর সঙ্গে থাকতেন মর্জিনা বেগম। শুক্রবার সকালে প্রতিবেশীরা ডাকতে গিয়ে তাকে মৃত দেখতে পান। সন্দেহজনক মনে হওয়ায় তারা বিষয়টি পুলিশকে জানান। বেলা ১টার দিকে ঘরের ভেতর থেকে মর্জিনার লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৃহস্পতিবার গভীর রাতে তাকে শ্বাসরোধে হত্যার পর স্বামী পালিয়ে গেছে। দাম্পত্য কলহের জের ধরে এ ঘটনা ঘটে থাকতে পারে। ময়নাতদন্তের জন্য মৃতের লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।