ইন্দোনেশিয়ায় ভূমিধসে নিহত ৮, নিখোঁজ শতাধিক

আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৪, ১৩:৪০
 
ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে ভূমিধসে কমপক্ষে আটজন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছে শতাধিক মানুষ। শনিবার বিবিসির অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ভারি বৃষ্টিপাতের কারণে জাভার জেমব্লুুং গ্রামে ভূমিধস হয়। নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। 
দুর্যোগ মোকাবেলা সংস্থা জানিয়েছে, ৪০ জনের বেশি মানুষকে উদ্ধারকারীরা হাসপাতালে পাঠিয়েছে। এদের মধ্যে চারজন নারীর অবস্থা আশঙ্কাজনক।
পুলিশ ও সেনবাহিনীর সদস্যরা শতাধিক জীবিত ব্যক্তিকে উদ্ধার করেছে। জীবিতদের উদ্ধারের আশায় উদ্ধার কাজ চালানো হচ্ছে।
ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ মোকাবেলা সংস্থা জানিয়েছে, ভূমিধসে কয়েকশো বাড়ি-ঘর ধ্বংস হয়ে গেছে।
সংস্থাটির মুখপাত্র সুতোপো পুরয়ো নুগরোহো বলেছেন, ক্ষতিগ্রস্ত এলাকার অবস্থা ভালো নয়। রাস্তা থেকে কাদামাটি সরাতে আমাদের ভারি যন্ত্রপাতি  প্রয়োজন।