মধুখালীতে গাঁজা ব্যবসায়ীর এক বছরের কারাদণ্ড

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৪, ১৪:১৫
ফরিদপুরের মধুখালীতে মুরাদ হোসেন নামে এক গাঁজা ব্যবসায়ীকে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার সকালে ফরিদপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনদীপ ঘরাইয়ের নেতৃত্বে পরিচালিত আদালত এ সাজা প্রদান করেন। মধুখালী উপজেলা সদরের বনমালিদিয়া গ্রাম থেকে পাঁচ কেজি গাঁজাসহ মুরাদ হোসেনকে আটক করে ফরিদপুর র‌্যাব-৮। আদালতের নির্দেশে উদ্ধারকৃত গাঁজা ধ্বংস করা হয়। দণ্ডিত মুরাদ হোসেন বনমালিদিয়া গ্রামের ইদ্রিস মোল্যার ছেলে।
র‌্যাব-৮, ফরিদপুর ক্যাম্পের অধিনায়ক মেজর মোজাম্মেল হোসেন জানান, গোপনসূত্রে খবর পেয়ে র‌্যাবের একটি দল  মুরাদ হোসেনকে আটক করে পাঁচ কেজি গাঁজা উদ্ধার করে। র‌্যাবের সঙ্গে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট তাৎক্ষণিক আদালত বসিয়ে মুরাদ হোসেনকে এক বছরের কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। পরে উদ্ধারকৃত গাঁজা ধ্বংস করে ফেলা হয়।