কদমতলীতে ব্যাংকের সিঁড়ি থেকেই ১৮ লাখ টাকা ছিনতাই

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৪, ১৯:৫৪
 
 
 
 
 
 
 
রাজধানীর শ্যামপুর কদমতলী শাখা জনতা ব্যাংকের  সিঁড়ি থেকে ১৮ লাখ টাকা ছিনতাই হয়েছে। রবিবার হারুন অর রশিদ নামের এ ব্যক্তির কাছ থেকে এ টাকা ছিনতাই হয়। তিনি টাকা জমা দেয়ার জন্য ব্যাংকে ঢোকার প্রবেশ মুখেই এ ঘটনা ঘটে।
কদমতলী থানার  অফিসার ইনচার্জ (ওসি) ওসি আব্দুস সালাম জানান, হারুন অর রশিদ  বেক্সিমকো ফার্মার  সুপারভাইজর। দুপুর সাড়ে ১২টার দিকে তিনি টাকাগুলো ব্যাংকে জমা দিতে যান। যাওয়ার পথেই ব্যাংকের সিঁড়ি থাকা অবস্থায় তার কাছ থেকে দুর্বৃত্তরা টাকাগুলো ছিনতাই করে দ্রুত পালিয়ে যায় বলে হারুনের অভিযোগ।
ওসি আরো জানান, ছিনতাইয়ের অভিযোগের সত্যতা যাচাই এবং জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।