রাজশাহীর পবা উপজেলার নওহাটায় বাসের ধাক্কায় জয়নব বেগম (৪৫) নামের এক গৃহবধু নিহত হয়েছেন। জয়নব নওহাটা পৌরসভার কাজীপাড়া গ্রামের পরেশ কাজীর স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার দুপুর ১২টার দিকে গৃহবধু জয়নব নওহাটা ব্রিজের উপরে ব্যাটারি চালিত একটি ইজি বাইকে উঠছিলেন। এ সময় ইজি বাইক থেকে তিনি পড়ে গেলে নওগাঁ থেকে রাজশাহীগামী যাত্রীবাহী একটি বাস তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই জয়নব মারা যান।
পবা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ বাসটি আটক করতে পারেনি।
