রাজধানীতে সড়ক দুর্ঘটনায় দুই এসআই আহত

আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৪, ১৯:৩৭
 
জাতীয় প্যারেড গ্রাউন্ড এলাকায় গাড়ির ধাক্কায় স্পেশাল ব্র্যাঞ্চের (এসবি-প্রটেকশন) দুই এসআইয়ের পা ভেঙ্গে গেছে। আহতরা হলেন- এসআই জয়নুল আবেদিন ও এসআই আতাউর রহমান। মঙ্গলবার এ দুর্ঘটনা ঘটে।
এসবি ও হাসপাতাল সূত্র জানায়, প্যারেড শেষ করে যাওয়ার পথে প্যারেড গ্রাউন্ডের ১২ নম্বর রোডে পেছন থেকে আসা বেপরোয়া গতির একটি গাড়ি তাদের মোটরসাইকেলকে ধাক্কা দিলে দু’জনেই পড়ে গিয়ে আহত হন। পরে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিত্সা শেষে এসআই জয়নুল আবেদিনকে পঙ্গু হাসপাতালে এবং এসআই আতাউর রহমানকে ঢামেক হাসপাতালেই চিকিত্সা দেয়া হচ্ছে। চিকিত্সকরা জানিয়েছেন, দুর্ঘটনায় তাদের দু’জনেরই ডান পা ভেঙ্গে গেছে।