মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা
সোমবার ঢাকা-খুলনা মহাসড়ক সংলগ্ন ৬৬ নং গোন্দারদিয়া মৌজার মধুখালী পৌরসভার ৩নং ওয়ার্ডের চন্দনা নদী সংযোগ সরকারি খাল দখলমুক্ত করা হয়েছে। গত কয়েক মাস আগে বালু দিয়ে ভরাট করে খালটি দখলের চেষ্টা করে স্থানীয় এক ব্যক্তি।
ওইদিন ফরিদপুর জেলা প্রশাসকের পক্ষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধ দখলীয় খুঁটি অপসারণ করে সরকারের পক্ষে লাল পতাকা টাঙ্গিয়ে দখলমুক্ত করেন।
মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোস্তফা মনোয়ার জানান, এটি একটি সরকারি সম্পত্তি। যথাযথ নিয়মে সারাদেশে এগুলো উদ্ধার হচ্ছে। এ সময় মধুখালী থানা পুলিশ ও ব্যাটালিয়ান আনসারের দুটি দল উপস্থিত ছিল।
