ডিএমপির মাদক ও সন্ত্রাসবিরোধী প্রচারাভিযান শুরু

আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৪, ২০:৩২
 
 
 
 
 
রাজধানীতে মহান বিজয় দিবস উপলক্ষে দিনব্যাপী ধুমপান, মাদক ও সন্ত্রাসবিরোধী প্রচার অভিযানের উদ্বোধন করা হয়। জাতীয় তামাক ও মাদকবিরোধী জোট— কোয়ালিশন এগেইনস্ট টোব্যাকো এন্ড ট্র্রাকস—ক্যাট এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কার্যালয়ের সামনে দিনব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করেন ডিএমপি কমিশনার বেনজীর আহমেদ ও ক্যাট সভাপতি সাংবাদিক আলী নিয়ামত। এ সময় ডিএমপি ও ক্যাটের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে একটি র্যালি বের হয়। র্যালিটি প্রথমে সকালে প্রেসক্লাবের সামনে অবস্থান নেয়। এ সময় ধুমপান, মাদক ও সন্ত্রাসবিরোধী গান প্রচার ও লিফলেট বিতরণ করা হয়। পরে র্যালিটি বেলা ১২টায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অবস্তান নেয়। এ কর্মসূচিতে যোগ দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিকসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীরা। বিকাল সাড়ে ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে এসে দিনব্যাপী কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
এ প্রচারাভিযানে নেতৃত্ব দেন সংগঠন সভাপতি আলী নিয়ামত, সহসভাপতি ড. সৈয়দা আইরিন জামান,মহাসচিব মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন ও প্রচার সম্পাদক আব্দুর রহিমসহ অনেকে।