চুয়াডাঙ্গা পৌর এলাকার ঘোড়ামারা ব্রিজ এলাকায় দুর্বৃত্তরা দুইজন কৃষককের সাড়ে চার বিঘা জমির আখ ও ভুট্টাক্ষেত ট্রাক্টর দিয়ে চষে বিনষ্ট করে দিয়েছে। মঙ্গলবার দিনগত গভীর রাতে এ ঘটনা ঘটে ।
চুয়াডাঙ্গা ইসলাম পাড়ার বাসিন্দা কৃষক মনির হোসেন জানান, বুধবার সকালে তিনি মাঠে গিয়ে দেখতে পান তার পৌনে তিন বিঘা জমির ভুট্টা ও আখক্ষেত ট্রাক্টর দিয়ে চষে বিনষ্ট করেছে। এতে তার অন্তত দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
অপর দিকে, একই পাড়ার আসাদুল হক মল্লিক জানান, পার্শ্ববর্তী একটি মাঠে পৌনে দুই বিঘা জমির আখ ও মশুর ক্ষেত ট্রাক্টর দিয়ে চষে বিনষ্ট করে দিয়েছে। এতে তারও একলাখ টাকার উপর ক্ষতি হয়েছে।
