আফগানিস্তানের হেলমান্দ প্রদেশের একটি ব্যাংকে তালেবান জঙ্গিরা হামলা চালিয়েছে। হামলায় পাঁচ জন পুলিশসহ মোট ১০ জন নিহত হয়েছেন। এছাড়াও আরো ১৪ জন সাধারণ মানুষ আহত হয়েছেন।
হামলাকারী দলের চার জনের সবাই নিহত হয়েছে।
হামলাকারী চারজনের মধ্যে একজন ব্যাংকের সামনের দরজার কাছে প্রথম আত্মঘাতী বিস্ফোরণ ঘটায়। এর পরই নিরাপত্তা বাহিনীর সদস্যদের সাথে জঙ্গিদের বন্দুকযুদ্ধ শুরু হয়।
আফগানিস্তানের হেলমান্দ প্রদেশের রাজধানী লস্কর গাহে কাবুল ব্যাংকের শাখায় এই হামলা চালানো হয়েছে। সরকারি কর্মচারীদের বেতন পাওয়ার দিন হওয়ায় ব্যাংকটিতে অনেকই বেতন তুলতে এসেছিলেন। সূত্র: দি গার্ডিয়ান, টাইমস অফ ইন্ডিয়া
