শিবপুরে বাস-অটোরিকশার মোখমুখি সংঘর্ষে নিহত ২

আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৪, ১৭:১৯
 
 
ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর শিবপুর উপজেলার কারারচর এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজি অটোরিকশার সংঘর্ষে  অটোরিকশা চালকসহ দুইজন নিহত হয়েছেন।  শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 
নিহতরা হলেন সিএনজির যাত্রী রায়পুরা উপজেলার পলাশতলী গ্রামের আ. সাত্তারের মেয়ে মেহেরুন্নেছা (২৪) ও সিএনজি চালক সদর উপজেলার ঘোড়াদিয়া এলাকার খোকন মিয়া (২৭)।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার ইমাম হোসেন জানান, ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়াগামী কাজল পরিবহনের যাত্রীবাহী বাসটি শিবপুর উপজেলার কারারচর এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই একজন ও নরসিংদী জেলা হাসপাতালে নেয়ার পর আরো একজনের মৃত্যু হয়। 
হাইওয়ে পুলিশ বাসটিকে আটক করেছে। শিবপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।