সিদ্ধিরগঞ্জে কলেজছাত্র খুন, ৩ 'বন্ধু' গ্রেফতার

আপডেট : ২০ ডিসেম্বর ২০১৪, ০৯:০৫



নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে 'বন্ধুদের' হাতে রুবেল নামে এক কলেজছাত্র খুন হয়েছে। শুক্রবার বিকেলে মিজমিজি পাগলাবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। রুবেল ঐ এলাকার নিদু মিয়ার ছেলে। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুুলিশ।  
স্থানীয় সূত্রে জানা যায়, আদমজী এমডব্লিউ কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র রুবেলের সঙ্গে গত মঙ্গলবার বিজয় দিবসের এক অনুষ্ঠানে তার বন্ধুদের বিরোধ বাধে। এ ঘটনার জের ধরে শুক্রবার রুবেলকে খুন করে তার বন্ধুরা। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশ রুবেলের বন্ধু শাহ আলম, শামীম ও রেজাউলকে আটক করেছে।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি আলাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টা চলছে।