চুয়াডাঙ্গা সদর উপজেলার খোরশেদপুর গ্রাম থেকে নাসির উদ্দিন (৪৫) নামে এক কৃষকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার গ্রামবাসী স্থানীয় বাওড়ের পাশে নাসিরের মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায় ।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান মুন্সি জানান, খোরশেদপুর গ্রামের আবু বক্করের ছেলে নাসিরউদ্দিনের লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তার দেহের বিভিন্ন স্থানে ভোঁতা অস্ত্রের জখমের চিহ্ন রয়েছে। পারিবারিক বিরোধ বা পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটতে পারে।
