উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

আপডেট : ২০ ডিসেম্বর ২০১৪, ১৭:২৮
 
নলকা-বনপাড়া মহাসড়কে হরিণচড়া গ্রামের পাশে নছিমনের সঙ্গে করিমনের ধাক্কায় শনিবার সকাল ৮টার দিকে নুর ইসলাম (২০) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। তিনি উপজেলার দীঘলগ্রাম গ্রামের জিন্নাহ প্রামানিকের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নুর ইসলাম তার বাড়ি থেকে মাছ নিয়ে একটি নছিমন করে হরিণচড়া বাজারে যাবার পথে বিপরীত দিক থেকে আসা করিমনের ধাক্কায় রাস্তায় পড়ে যান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ব্যাপারে সলঙ্গা থানায় একটি মামলা হয়েছে।