যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে একটি শক্তিশালী ঝড় আঘাত হানায় তুষারপাত, ভারি বৃষ্টি এবং তীব্র বাতাসে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এ ছাড়া, ক্যালিফোর্নিয়ার প্রায় দেড় লাখ মানুষ বিদ্যুিবহীন অবস্থায় দিন কাটিয়েছে। রাজ্যের উত্তরাঞ্চলে আঘাত হানতে শুরু করা ঝড়টি স্থানীয় সময় শুক্রবার পর্যন্ত স্থায়ী হওয়ার কথা রয়েছে। খবর এনডিটিভির।
২৩০ কিলোমিটার বেগে ঝড়ো বাতাস বয়ে যাওয়ার পাশাপাশি ক্যালিফোর্নিয়ায় গত ছয় বছরের মধ্যে স্থানীয় সময় বৃহস্পতিবার সবচেয়ে বেশি তুষারপাত হওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয় সংবাদপত্রগুলো জানিয়েছে, সান ফ্রান্সিসকো আন্তর্জাতিক বিমান বন্দরে ২৪০টির মতো ফ্লাইট বাতিল করায় ভ্রমণ-দুর্যোগ তৈরি হয়। এরই মধ্যে ঝড়ের কারণে উপকূল এলাকায় বেশ কয়েকটি বন্যা এবং উঁচু এলাকায় ভূমিধস হয়েছে। প্রায় লাখ দেড়েক মানুষ সাময়িকভাবে বিদ্যুিবচ্ছিন্ন অবস্থায় থাকলেও বিকালের দিকে তা স্বাভাবিক হয়।
বুধবার রাতে রাজ্যের উত্তরাঞ্চলে আঘাত হানতে শুরু করা ঝড়টি স্থানীয় সময় শুক্রবার পর্যন্ত স্থায়ী হওয়ার কথা রয়েছে।
ন্যাশনাল ওয়েদার সার্ভিসের একজন মুখপাত্র টড মরিস বার্তা সংস্থা এএফপি বলেন, ‘গত তিন বছরের মধ্যে পশিচম উপকূলে আঘাত হানা ঝড়গুলোর মধ্যে এটা পরিস্কারভাবেই সবচেয়ে বেশি শক্তিশালী।’
