‘পাকিস্তান-অস্ট্রেলিয়ার মতো জঙ্গিবাদ এ দেশেও হতে পারত’

আপডেট : ২১ ডিসেম্বর ২০১৪, ২১:২৭
 
                            
 
 
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া বলেন, ‘আমাদের সবচেয়ে বড় অর্জন মুক্তিযুদ্ধ আমরা কোনো অবস্থাতেই সেই চেতনা হতে বিচ্যুত্ হব না। যেকোনো মূল্যে আমাদের জঙ্গিবাদ রুখতে হবে। স্বাধীনতা বিরোধী অপশক্তি দেশে জঙ্গিবাদের প্রসার ঘটায়। আমরা তাদের বিরুদ্ধে কঠোর না হলে আমাদের দেশেও পাকিস্তান-অস্ট্রেলিয়ার মতো অবস্থা হতে পারত।’ রবিবার এলজিইডি মিলনায়তনে ‘বাল্য-বিবাহ শিশুর শিক্ষা এবং সুরক্ষার অন্তরায়’ শীর্ষক চাইল্ড পার্লামেন্টের ১২তম অদিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ডেপুটি স্পিকার  মেয়েদের  বিয়ের ন্যূনতম বয়স ১৮ বত্সর বলবত্ থাকবে বলে চাইল্ড পার্লামেন্টকে অবহিত করেন । তিনি বলেন, ‘আইন মন্ত্রণালয় বাল্যবিবাহ রোধে মুল ভূমিকা পালন করতে পারে । তিনি আইন মন্ত্রণালয়ের প্রতি মারেজ রেজিস্টার মনিটরিং-এর জন্য যে সকল পদ খালি আছে সে গুলো পূরণ করে বিবাহ নিবন্ধন ব্যাবস্থাকে জোরালো আহ্বান জানান। সরকারি বেসরকারি গণমাধ্যম গুলোকে তিনি প্রন্তিক মানুষের কাছে বাল্য বিবাহের কুফল পৌঁছে দেয়ার ভূমিকা পালন করার আহ্বান  জানান।
জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হওয়া অধিবেশন পরিচালনা করেন চাইল্ড পার্লামেন্ট স্পিকার লোমাত সহিবা। সাম্প্রতি পাকিস্তান ও অস্ট্রেলিয়ায় নিহত স্কুল শীক্ষার্থীদের স্বরনে শোক প্রকাশ করে চাইল্ড পার্লামেন্ট সদস্যরা এক মিনিট নীরবতা পালন করে। চাইল্ড পার্লামেন্ট জাতীয় পর্যায়ে শিশুদের নেতৃত্ব দানকারী সংগঠন ন্যাশনাল চিলড্রেন টাস্ক ফোর্স (এনসিটিএফ)-এর এডভোকেসি শাখা হিসেবে ২০০৩ সাল থেকে বাংলাদেশে জাতিসংঘ শিশু অধিকার সনদের আলোকে জেলা পর্যায়ে শিশু অংশ গ্রহণের মাধ্যমে কাজ করে যাচ্ছে ।