মান্দায় জমি সংক্রান্ত বিরোধে নারীসহ আহত ৪

আপডেট : ২২ ডিসেম্বর ২০১৪, ১৪:৩৬
নওগাঁর মান্দা উপজেলায় দখলকৃত চার শতাংশ জমির আধাপাকা বাড়ির ইটের দেয়াল ভেঙ্গে ফেলাকে কেন্দ্র করে মারপিটে চার জন আহত  হয়েছে বলে খবর পাওয়া গেছে।
জানা গেছে, সোমবার নুরুল্যাবাদ ইউনিয়নের মন্ডল পাড়া গ্রামে দখলকৃত ওই জমির নির্মিত আধাপাকা বাড়ির দেয়াল ভেঙ্গে ফেললে প্রতিপক্ষের মারপিটে মুত্তিযোদ্ধা পরিবারের নারীসহ ওই চারজন আহত হন। আহতরা হলো, মৃত ওয়াহেদ আলীর মেয়ে ও মুত্তিযোদ্ধা জানবক্সের  ভাতিজি হামিদা খাতুন (২৪) ও ছেলে আতাউর রহমান (৪৫) তালুকদারের  স্ত্রী  লাইলী (৪৪) ও ভাগ্নী ১০ম শ্রেণির ছাত্রী শিইলী খাতুন (১৫) । আহতদেরকে মান্দা উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল।