লেনোভোর অন্যতম প্রধান পরিবেশক গ্লোবালব্র্যান্ড এর অংশগ্রহণে এবং বুয়েট অটোমোবাইল ক্লাবের আয়োজনে গত ৬ ফেব্রুয়ারি এবং ৭ ফেব্রুয়ারি বুয়েট প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো অটো ফেস্ট-২০১৯।
প্রতিযোগিতার শেষদিন আয়োজন করা হয় ক্যাড ক্রাঞ্চ প্রতিযোগিতার। সেখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা লেনোভো ল্যাপটপে অটোক্যাড সফটওয়্যার ব্যবহার করে তৈরি করে নতুন গাড়ির নকশা। আর নকশা তৈরির এই প্রতিযোগিতার নামকরণ করা হয় ক্যাড ক্রাঞ্চ অটোমোবাইল ডিজাইনিং কন্টেস্ট। গ্লোবালব্র্যান্ড এবং লেনোভো টেকনোলোজি পার্টনার হিসেবে এই প্রতিযোগিতায় পৃষ্ঠপোষকতা করে থাকে। প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে লেনোভো এবং গ্লোবালব্র্যান্ডের পক্ষ থেকে তুলে দেওয়া হয় আকর্ষণীয় গিফট হ্যাম্পার।
