ইসলামাবাদে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মিশন বুধবার পুনরায় ফাঁসি শুরুর পাকিস্তানি সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে। দেশটির একটি স্কুলে এ যাবৎকালের মধ্যে সবচেয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর এ সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।
গত সপ্তাহে পুনরায় মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করার ঘোষণার পর থেকে এ পর্যন্ত ৬ জনকে ফাঁসি দেয়া হয়েছে। বিগত ছয় বছর ধরে মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করা থেকে বিরত ছিল দেশটি। খবর এএফপি’র।
