হবিগঞ্জে দৈনিক ইত্তেফাকের ৬২তম জন্মদিন পালিত

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৪, ১৬:৪৮
 
হবিগঞ্জে দেশের প্রাচীনতম দৈনিক ইত্তেফাকের ৬২তম জন্মদিন পালিত হয়েছে। বুধবার দুপুরে হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি মনসুর উদ্দিন আহমেদ ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন।
বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আব্দুর রউফ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশফাকুল হক চৌধুরী, প্রেসকাব সভাপতি মোহাম্মদ নাহিজ, জেলা তথ্য অফিসার মনির হোসেন, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি-এর সভাপতি মোতাচ্ছিরুল ইসলাম।
বক্তৃতা রাখেন, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মনজুর উদ্দিন আহমেদ শাহীন, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা, মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, মটর মালিক সমিতির সভাপতি ফজলুর রহমান চৌধুরী, ব্যাংকার তবারক আলী লস্কর, কবি তাহমিনা বেগম গিনি, হারুনুর রশিদ চৌধুরী, দৈনিক প্রতিদিনের বাণী সম্পাদক মোহাম্মদ শাবান মিয়া, দৈনিক হবিগঞ্জ সমাচার সম্পাদক গোলাম মোস্তফা রফিক, দৈনিক সমকাল প্রতিনিধি শোয়েব চৌধুরী, ইউএনবি প্রতিনিধি রুহুল হাসান শরীফ, দৈনিক তরফ বার্তা সম্পাদক ফারুক উদ্দিন চৌধুরী, দৈনিক আয়না সম্পাদক রাশেদ আহমদ খান, টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি শফিকুল আলম চৌধুরী, সৈয়দ আশরাফ উদ্দিন মামুন প্রমুখ।
স্বাগত বক্তব্য ও অনুষ্ঠান পরিচালনা করেন প্রেসকাব সাধারণ সম্পাদক নির্মল ভট্টাচার্য রিংকু। কোরআন তেলাওয়াত করেন আঞ্জুমান মুফিদুল ইসলাম জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ ফজলুল করিম। বক্তাগণ বিভিন্ন সময়ে আন্দোলন বিশেষ করে স্বাধীনতার সংগ্রামে দৈনিক ইত্তেফাকের গৌরবোজ্জাল ভূমিকার কথা স্মরণ করে পত্রিকার প্রতিষ্ঠাতা তফাজ্জল হোসেন মানিক মিয়ার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে পত্রিকার সমৃদ্ধি ও প্রসার কামনা করেন। অনুষ্ঠানের পত্রিকার জেলা প্রতিনিধি ২৪ ডিসেম্বর প্রকাশিত দৈনিক ইত্তেফাকের বিশেষ সংখ্যা অতিথিবৃন্দের হাতে তুলে দেন। পরে প্রধান অতিথি আনুষ্ঠানিকভাবে কেক কাটার পর উপস্থিত সুধীবৃন্দকে আপ্যায়িত করা হয়।