চারলাখ টাকা মুক্তিপণের দাবীতে অপহরণের নয়দিন পর তাড়াশের ব্যবসায়ী জামিলকে উদ্ধার করা হয়েছে কুমিল্লার (দক্ষিণ) নুরজাহান হোটেল থেকে।
তাড়াশ থানা পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার গোন্তা বাজারের মুদি দোকানি জামিল হোসেন (২৪) গত ১৫ডিসেম্বর অপহৃত হন। ২দিন পর তার পিতা খলিলুর রহমানের কাছে চারলাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। বিকাশের মাধ্যমে অপহরনকারীদের নিকট পাঁচহাজার টাকা পাঠানো হয়। মোবাইল নম্বর ট্রাক করে পুলিশ অভিযান চালায়। রাতে কুমিল্লার নুরজাহান হোটেলের জামিলকে রেখে পালিয়ে যায় তারা।
জামিল সকালে হোটেলের কর্মচারীদের জিজ্ঞেস করে জানতে পারে তাকে কুমিল্লার হোটেলে রাখা হয়েছে। সেখান থেকে তাকে উদ্ধার করে বাড়ি নিয়ে আসে। অপহরণকারীদের গ্রেফতারের জোর প্রচেষ্ঠা চালানো হচ্ছে বলে তাড়াশ থানা পুলিশ জানায়।
