পোশাক শ্রমিকদের গানের ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতা ‘গর্ব’র সেরা ১০ বিজয়ীকে আর্থিকভাবে পুরস্কৃত করা হয়েছে। বুধবার রাজধানীর বিজিএমইএ ভবনে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে পুরস্কারের চেক তুলে দেয়া হয়।
গত ৮ ডিসেম্বর রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ অনুষ্ঠানের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। এতে সেরা কণ্ঠশিল্পী হিসেবে নির্বাচিত ফারুক হাসানকে ১০ লাখ টাকার পুরস্কার দেয়া হয়। এতে অন্য বিজয়ীরা হলেন— সোহেল আরমান, তানভীর আহমেদ, সমর কান্তি দাস, শামীম আহমেদ, সাগর কুমার, রিয়া আক্তার, সুরুজ জামান জিয়াদ, আমিনুর রহমান ও মাহমুদা মুন্নী। তারাও বিভিন্ন অঙ্কের পুরস্কার পান। নাসা গ্রুপ, সামিট গ্রুপসহ কয়েকটি প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাদের পুরস্কারের অর্থায়ন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম, নাসা গ্রুপ ও এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার, বিজিএমইএর সহসভাপতি শহীদুল্লাহ আজিম প্রমুখ।
